বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

ইজিপ্ট (Egypt)-কে কেন বাংলায় মিশর বলা হয়? নীল নদের দেশ মিশর

 ইজিপ্ট (Egypt)-কে কেন বাংলায় মিশর বলা হয়?

পৃথিবীর প্রায় সব দেশের নাম একটিই ব্যবহার হয়ে থাকলেও ভারত এবং মিশর সহ আরো কয়েকটি দেশ ব্যতিক্রম। আমরাই ভারত কে কখনো ভারত আবার কখনো ইন্ডিয়া বলি। মিশর কেও যখন বাংলায় বলি বা লিখি তখন ব্যবহার করি মিশর। আবার যখন ইংরেজি তে লিখি তখন লিখি ইজিপ্ট। কিন্তু আমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে এসব দেশ গুলোর এরকম দুই নামের কারণটা কি। মিশর কে কেন Egypt বলা হয়?



মিশর নামকরণ


মিশর (M-i-s-r) ইতিহাস, রহস্য কালজয়ী ফারাও রাজাদের স্মৃতি নিয়ে সগৌরবে দাড়িয়ে থাকা একটি দেশ। শত শত বছরের এ ইতিহাস জুড়ে প্রচলিত ছিল ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন ধর্ম এবং ভিন্ন ভিন্ন নাম। বর্তমানে দেশটির প্রাতিষ্ঠানিক নাম জুনহুরিয়াহ মিশর আল অ্যারাবিয়া (Junhuriyah Misr Al-Arabiyah) বা আরব প্রজাতান্ত্রিক মিশর।ইজিপ্ট (Egypt)-কে কেন বাংলায় মিশর বলা হয়?

পৃথিবীর প্রায় সব দেশের নাম একটিই ব্যবহার হয়ে থাকলেও ভারত এবং মিশর সহ আরো কয়েকটি দেশ ব্যতিক্রম। আমরাই ভারত কে কখনো ভারত আবার কখনো ইন্ডিয়া বলি। মিশর কেও যখন বাংলায় বলি বা লিখি তখন ব্যবহার করি মিশর। আবার যখন ইংরেজি তে লিখি তখন লিখি ইজিপ্ট। কিন্তু আমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে এসব দেশ গুলোর এরকম দুই নামের কারণটা কি। মিশর কে কেন Egypt বলা হয়?



মিশর নামকরণ


মিশর (M-i-s-r) ইতিহাস, রহস্য কালজয়ী ফারাও রাজাদের স্মৃতি নিয়ে সগৌরবে দাড়িয়ে থাকা একটি দেশ। শত শত বছরের এ ইতিহাস জুড়ে প্রচলিত ছিল ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন ধর্ম এবং ভিন্ন ভিন্ন নাম। বর্তমানে দেশটির প্রাতিষ্ঠানিক নাম জুনহুরিয়াহ মিশর আল অ্যারাবিয়া (Junhuriyah Misr Al-Arabiyah) বা আরব প্রজাতান্ত্রিক মিশর।

অর্থাৎ শুধু আমরা বাংলার মানুষই নয়, স্বয়ং মিশরের অধিবাসীরাই তাদের দেশকে মিশর বলে ডেকে থাকে। এটিই দেশটির আসল নাম। নীল নদের তীর ঘেঁষে গড়ে ওঠা সুপ্রাচীন এ দেশটির কালের বিবর্তনে অনেক নামই ছিলো।



প্রাচীন মিশরীয়রা তাদের দেশের নামকরণ করেছিলো “কেমেট”। কেমেট শব্দটির অর্থ কালো মাটি। এ নামকরণের পেছনের কারণ হলো মিশরের কোল ঘেঁষে বয়ে চলা নীল নিদের তীরের কালো বর্ণের মাটি। কিন্তু কালের পরিক্রমায় দেশটির নাম পরিবর্তীত হয়ে হয়ে যায় মিশর। মজার ব্যাপার এটি যে মিশর শব্দটির অর্থই হলো দেশ। অর্থাৎ মিশরীয়রা তাদের দেশকে দেশ বলেই ডেকে থাকে। যদিও মিশর নামটি কায়রোত ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বিশেষ ভাবে বলা যায় কায়রোর লোকেরা মিশর বলতে সমগ্র দেশকে বোঝায় কিন্তু কায়রো ব্যাতিত মিশরের অন্যান্য অঞ্চলের অধিবাসীরা মিশর বলতে শুধুমাত্র কায়রোকেই নির্দেশ করে।


ইতিহাস পর্যালোচনা করলে বর্তমান মিশর বা ইজিপ্ট এর ৪ টি প্রধান নামের উল্লেখ পাওয়া যায় –


অতি প্রাচীন কালে মিশরের পুরাতন রাজ বংশ (Old Kingdom) এর আমল, যে সময় মিশরে হায়ারোগ্লিফিক ভাষা প্রচলিত ছিল সে সময় মিশরের অধিবাসীরা নিজেদের বলতো কৃষ্ণ ভূমির মানুষ (remetch en Kermet) এবং তাদের দেশকে বলতো কেমেট বা কেমেত (kemet) বা কৃষ্ণভূমি। নীলনদের অববাহিকার উর্বর কালো মাটিকে নির্দেশ করতেই এই নাম।সে সময় দেশটির নাম দেশরেত (Deshret) বা লোহিত ভুমি হিসেবেও প্রচলিত ছিলো। দেশটির বিশাল অংশ জুড়ে মরু অঞ্চল কে নির্দেশ করেই এই নাম।



এর পরবর্তীতে মিশরীয়রা তাদের দেশকে উল্লেখ করতো ‘Hwk-ka-Ptah’ বা Ptah এর ka এর নিবাস। Ptah ছিলো প্রাচীন মিশরীয় এক দেবতার নাম৷ নামটি বিশেষ ভাবে বর্তমান মিশরের মেমফিস অঞ্চল কিংবা সমগ্র মিশর বুঝাতেও ব্যবহার হতো।Egypt (ইজিপ্ট) নামকরণ


গ্রিকরা যখন মিশরে আসে তারা দেশটির নাম Hwk-ka-Ptah এর পরিবর্তন করে নাম রাখে Aegyptus (Aigyptos)। ধারণা করা হয় মিশরীয় নামটির শুরুতে এবং শেষে মিশরীয় H বর্ণটির সঠিক উচ্চারণ না করতে পেরে তারা এ নামটি পরিবর্তন করে। ‘হোমারে অডিসি তে Aegyptus নামটির উল্লেখ পাওয়া যায়। গ্রিকরা তাদের বিভিন্ন সাহিত্যে এ নামটিই ব্যবহার করে প্রাচীন এক রাজা (ধারণা করা হয় রাজাটি ছিলেন রামেসিস), নীল নদ এসবের উল্লেখ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template