বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

আপেলের জাদু | অসাধারণ আপেল | আপেলের তেলেসমাতি

আপেলের জাদু 


 পুলিশে চাকরির ইন্টারভিউ হচ্ছে। গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক। প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার বললেন

ধরো, তুমি বাজারে গেলে আপেল কিনতে। এক কেজি আপেলের দাম একশো টাকা হলে তুমি ১০০ গ্রাম আপেলের দাম কত দেবে ?

শুনে সহাস্য ভঙ্গিতে চাকরিপ্রার্থী বললো,

- স্যার ! একশ গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে (১)পুলিশের চাকরি করবো কী করতে ?

অফিসার মজা পেলেন উত্তর শুনে। এবার দ্বিতীয় অফিসার বললেন,

যদি তোমার বাবা কিনতে যান ?

- আমার বাবার দাঁত নেই। শুধু কলা খেতে পারেন, আপেল দিয়ে কী করবেন ?

এবার তৃতীয় অফিসার জিজ্ঞাসা করলেন,


আচ্ছা যদি তোমার ভাই কিনতে যায় ?

- স্যার, আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১০০০গ্রাম দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম-এরই দাম জিজ্ঞেস করবে।

বিরক্ত হয়ে ওই অফিসার জানতে চাইলেন -

🔹 যদি সাধারণ কেউ কেনে ?

- স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার যোগ্যতা আছে ? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে।

এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন,

 আচ্ছা যদি পয়সাওয়ালা(১) কেউ কেনে ? তাহলে ?

- স্যার, পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর ১০০ গ্রাম কিনবে? সে কম করে হলেও ২কেজি কিনবে।

এবার বেশ বিরক্ত হয়ে ১ম অফিসার জিজ্ঞেস করলেন,

 সামান্য আপেল নিয়ে তুমি (৮)এত কথা কেন বলছ ?

এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো –

- স্যার ! আপেল মোটেই সামান্য(৪) কোনো ফল নয়। ৪টে আপেল পৃথিবী বিখ্যাত।

১ আপেল আদম খেয়েছে বলে আমাদের এই দুনিয়ায় আসতে হয়েছে। নইলে আমরা থাকতাম স্বর্গে।

২য় আপেল হলো নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়তো তাহলেএই মহাকর্ষতত্ত্ব- অভিকর্ষতত্ত্ব পড়ে ব্রেইন নষ্ট করতে হতো না।

৩য় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড এইসব যন্ত্রনা ওই আপেলেরই জন্য।

আর ৪র্থ আপেল হলো আজকের আপেল যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপরও কি আপনারা আপেলকে সামান্য ফল বলবেন নাকি?

৩ অফিসার (একত্রে বলে উঠল) – না, না ! সামান্য নয়, অসামান্য!! তবে তোমার চাকরি পাঁকা। তুমি নিশ্চিন্তে যাও 🥴🥴

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template