রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

রোনালদো সম্পর্কে ছোট গল্প

  Short story of Cristiano Ronaldo 

Rule of cr7

কার্লোস তেভেজ সেসময় খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে তার সতীর্থ ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদো।


তেভেজ সেসময় লক্ষ্য করতেন সকাল ৯টার সময় ট্রেনিং থাকলে সবার আগে সেখানে উপস্থিত থাকতো রোনালদো। তেভেজ একদিন ভাবলেন আমি ১ ঘণ্টা আগে গিয়ে রোনালদোর আগে পৌঁছাবো। যেরকম ভাবনা সেরকম কাজ! তেভেজ সকাল ৮ টায় পৌঁছায় দেখে রোনালদো সেখানে উপস্থিত। এভাবে এরপর তিনি বিভিন্ন সময় চেষ্টা করতে থাকলেন।


তেভেজের বিষয়টা মোটেও ভালো লাগতেছিলো না। তিনি চাচ্ছিলেন পর্তুগিজ সুপারস্টারকে হারিয়ে দিতে।তাই একদিন কার্লোস তেভেজ সকাল ৬ টায় রওনা দিলেন ট্রেনিং গ্রাউন্ডে। কিন্তু কি আশ্চর্য, সেদিনও তিনি পিছিয়ে ছিলেন সিআর সেভেনের থেকে। আধো ঘুমো নিয়ে রোনালদো মাঠে এসেছিলেন তার আগে।



কার্লোস তেভেজ এক ইন্টারভিউয়ে বলেছিলেন, তিনি তার জীবনে রোনালদোর থেকে বেশি পরিশ্রমী খেলোয়াড় দেখেন নি। স্যার এলেক্স তাকে এনেছিলো ট্যালেন্ট দেখে, তবে সে উন্নতির শিখরে পৌঁছিয়েছে পরিশ্রম দিয়ে।


বিষয়টা স্বীকার করেছে রনের জাতীয় দলের সতীর্থ সাবেক বার্সালোনা প্লেয়ার ডেকো। সে তো অতিরিক্ত পরিশ্রম করার জন্য 'ক্রেজি' বলেছিলো রোনালদোকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template